Tuesday, 24 August 2021

|| হাইকু সংখ্যা||~অনিন্দ্য রায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || হাইকু সংখ্যা||    

অনিন্দ্য রায়                                        
কলাগাছের
সতেরোখানি পাতা
চারা অনেক
০
পিঁপড়ে যায়
আরও পিঁপড়ে যায়
আরও পিঁপড়ে
০
বাঁশবাগানে
বাতাসের গোঙানি
ঘুঘুর বাসা
০
সজনেডালে
শুঁয়পোকার ঝাঁক
ভোরেরআলো
০
বাবুইঘাস
ডুংরির গা বেয়ে
দুধেখরিশ
০
মাঠ পেরিয়ে
পাঁচটি ভেড়া যায়
আরেক মাঠে
০
পাতা ঝরছে
হঠাৎ উড়ে এল
তিন শালিক
০

আঢাকা জল
শামুক চোখ তোলে
আড়াল থেকে

০
শুখা পুকুর
ছটফট করছে
একা মাগুর
০
মরা কাছিম
উপুড় পড়ে আছে
আকাশে মেঘ
০
সারাটা দিন
ছাতারে খেটে মরে
সাতটি ভাই
০
জোড়ের জলে
ভাসছে পোড়াকাঠ
অনেক কাক
             


2 comments:

  1. অসাধারণ হাইকুসব। খুব ভালো লাগলো

    ReplyDelete
  2. দারুণ! অনেকেই ৫-৭-৫ লেখা তিনটি পংক্তিকেই হাইকু বলেন।লেখেনও।প্রতিটি লাইনের ভেতরে যোগসূত্রও রেখে দেন।তাতে ছোট লেখা হয়,হাইকু হয় না।আপাত যোগসূত্রহীন ৫-৭-৫ লেখা লেখ্যটি যখন একটি আবহ সূচক ব্যঞ্জনায় নিয়ে যায়,হাইকু তখনই সাধারণভাবে স্থাপিত হয়,এ ছাড়াও আরও তকনিকি ব্যাপার আছে। অনিন্দ্য এই গুচ্ছ হাইকুতে যা করতে পেরেছে।গ্রেট!

    ReplyDelete