Tuesday, 24 August 2021

|| হাইকু সংখ্যা||~সুকন্যা ভট্টাচার্য্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || হাইকু সংখ্যা||   

সুকন্যা ভট্টাচার্য্য 


১

মন্দ যমুনা
মিশকালো আঁধার 
লাগোয়া  বাঁশি।


২

সাহসী জয় 
মেঘের দফারফা 
জ্যোৎস্না ময়।


৩

ইসারা টানে
ভাসায় কল্পনায়
যদিও মেকি।


৪

আহত ঘুড়ি
ঘাসের গালিচায়
আরোগ্য ধাম।


৫

নদীর ছবি
আমৃত্যু চরাচর
নিরীহ কবি।।

No comments:

Post a Comment