পাপড়ি দাস সরকার
ইচ্ছে
পাপড়ি দাস সরকার
শ্রীময়ী চক্রবর্তী
প্রভাত শতপথী
বসুন্ধরা গো
এই বসুন্ধরার ধুলো মেখে নিই,
তীর্থঙ্কর সুমিত
ভানুমতি সর্বজ্ঞ
সেই ঘাসওয়ালি
সেই ঘাসওয়ালি
হাতে প্রায় গোল ধারালো কাস্তে
রুপোলী, চকচকে…
সবুজ সতেজ ঘাসের গোড়া থেকে থেকে কেটে নিচ্ছিল।
এতক্ষণে আড়ালে থাকা পোকাদের ঘরবাড়ি, ডিম-লার্ভা
কিলবিলে ন্যাকামোতে আলো সেঁকতে লাগলো।
সেই ঘাসওয়ালি
নেই-জামার ভিতর সুবৃহৎ বর্তুল স্তন
হাঁটুর চাপে সুপ্তোত্থিত… ঘামে ডগোমগো
এতক্ষণ আড়ালে থাকা ইচ্ছেরা জামাকাপড়, খাওয়া-দাওয়া আর
অস্নাত পতাকার রশি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল।
সেই ঘাসওয়ালি
তার শরীর থেকে বেড়িয়ে আসছে তাপ
নিয়তির বচনের মতো দগদগে লালাভ আর সর্পিল
এতক্ষণ আড়ালে থাকা উদাসীন সঙ্গম… ক্রুদ্ধ যুদ্ধ, ঠোঁটের রক্ত আর
জঙ্ঘার উত্থান… অবশিষ্ট সামান্য আলো, সব নষ্টদের অধিকারে যাবে।
সোমা মুখার্জি
সংযুক্তা পাল
দেবনগরীর অরন্যচর — জয়পুর (বাঁকুড়া)
টেরাকোটা শুধু মায়া হয়ে জেগে থাকে এমনটা নয়, জাগিয়ে রাখে ঐতিহাসিক অভিজ্ঞান।স্থাপত্যের অন্তরে খোদাই করা থাকে নীরব দেবত্ব। নিভৃতে জঙ্গল পেরিয়ে এসে যখন সমস্ত ঘুমের আদিমতা ভেক পরিবর্তন করে, গাঢ় হয় আলো-আধাঁরি প্রশ্নেরা তখনই কে যেন নিয়ে যায় পাথরের গায়ে । জীবন্ত হয়ে ওঠে শহুরে লাশ, কথা হয় মৃত্তিকার একান্ত গভীর, গোপন সৌষ্ঠবের সঙ্গে। শুধু মূর্তি নয়, শুধু শিল্প বলেও নয় , সময়ের নক্ষত্র হয়ে কী ভীষণ একাকিত্ব বহন করেও বেদনার একটি গরিমা-যাপনের দৃষ্টান্ত হয়ে ওঠে গোকুলচাঁদ মন্দির যা মল্লরাজ ১ম রঘুনাথ সিংহের রাজত্বকালে নির্মিত —এমনটা জানা যায় মন্দিরের দক্ষিন দেওয়াল সংলগ্ন প্রতিষ্ঠালিপি থেকে। এটিকেই বাঁকুড়া জেলার সর্বাপেক্ষা বৃহৎ প্রস্তর মন্দির হিসেবে মান্যতা দেওয়া হয় (আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার প্রদত্ত তথ্যানুযায়ী)।
রাজৈশ্বর্যের দ্বিপ্রাহরিক আয়োজন এখানে স্তিমিত , গোধূলিবেলায় সস্পন্দ প্রাণ আর তাদের অভিমান, অভিযানের অদ্ভুত সব খেয়াল।
অনতিদূরে জয়পুরের জঙ্গল। নিরাকার আমাদের বৃত্তিচর্চার বাইরে এক ধ্যানমগ্ন জীবনের সন্ধানে সন্ধে মাড়িয়ে মাড়িয়ে অবশেষে নিস্তব্ধতা। কখনো ঘনত্ব, কখনো বিস্তৃতি; প্রকৃতিও তো আসলে এক পরম সত্তা, যে আদরে, আহ্বানে ব্যপ্তির কোনো সীমাচিহ্ন না রেখেই স্বপ্নে-আলিঙ্গনে গাছ হয়ে থেকে যায়। সেই গাছের প্রতি মায়াই দিনের শেষে বেঁচে থাকার সমার্থক। এক বিশুদ্ধ ঘ্রাণের ইচ্ছা , প্রাণের ইচ্ছা সমগ্র 'আমি'র শরীরে ... ধীরে ধীরে ...এক হাতে অরণ্যেতিহাস , অন্য হাতে নাগরিক ভবিতব্য নিয়ে এ মাটির পৃথিবীতে আমি স্বয়ং যেন এক ফুল্লরা জন্ম।
শ্রীমহাদেব
দেব চক্রবর্তী
পারভীন শাহনাজ
সুপ্তোত্থিতা সাথী
রূপক চট্টোপাধ্যায়
মধুবন
এলা বসু