Saturday, 27 June 2020

জুলিয়েট-অরণ্যা সরকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-অরণ্যা সরকার
প্রকল্পের আগে














কি বানাও রোজ ?
প্রতিটি চৌকোয় ধকধক করছে সাদা
একফালি অসুন্দর চাখতে গিয়ে
মেহনতী সংগীত হয়ে গেল রাগিনী চর্চা
রাত ঝেড়ে ঝেড়ে স্বরবর্ণ কুড়িয়ে নিল একার আঙুল
ওই দ্যাখ, রঙ উপড়ে নিচ্ছে ড্রয়িং খাতার বাগান  
সহমত ফিরিয়ে নিল সম্পর্ক জ্যামিতি
কি বানাবে স্লিপিং পিলের বৃত্ত ?
সাদার খিদেটুকু চটকেই বরং তৈরি হোক
পিঠ ও দেয়ালের জমজমাট বিচ্ছেদশিল্প  

2 comments: