Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ বিপাশা ভট্টাচার্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||    বিপাশা ভট্টাচার্য 

ডাকনাম


১.

বৃন্ত থেকে খসে পড়তে

পেরোতে হয় যেটুকু আয়ুষ্কাল,

সেটুকু জীবনের নাম দুঃখ রেখো না।

২.

গলা অবধি ডুবতে থাকা পাঁকে

হঠাত্‍ ফুটেছে শালুক

ওর ডাকনাম রেখো জোনাকি।

৩.

আমাদের গন্তব্য বহুবিধ

তবু চলাটুকু সারাৎসার।

মেঘ ছাওয়া পথ, তোমায় নাম দিয়েছি সংসার।




No comments:

Post a Comment